ভিকারুননিসা নূন স্কুলে শতভাগ পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ বলছে, মায়ের স্বপ্ন ছিল চিকিৎসক হব। অনেক অভিভাবক ভবিষ্যতে সন্তানকে প্রকৌশলী কিংবা ব্যবসায়ী হিসেবে দেখতে চান। শিক্ষার্থী এবং অভিভাবকদের এ স্বপ্ন পূরণের প্রাথমিক ধাপ এসএসসি পরীক্ষা। রাজধানীর ঐতিহ্যবাহী ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া সব ছাত্রীই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এবার ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অন্তর্ভুক্ত নয়টি স্কুল থেকে এক হাজার ১৫১ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯২৭ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে সর্বাধিক ৬৯৮ জন, বাণিজ্যে ১৯৭ ও মানবিকে ৩২ জন জিপিএ-৫ পেয়েছে। ঢাকার সেরা স্কুলগুলোর মধ্যে ভিকারুননিসা চতুর্থ। অধ্যক্ষ রোকেয়া আকতার বেগম বলেন, গত বারের চেয়ে এবার তাঁর স্কুলে জিপিএ-৫ বেশি পেয়েছে। সবগুলো স্কুলের ফল সমমানের রাখা একটা চ্যালেঞ্জ ছিল। শিক্ষক, অভিভাবক ও ছাত্রীদের মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।