ভিকারুননিসা স্কুলে ভর্তির লটারি শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণির ভর্তির লটারি গতকালও অনুষ্ঠিত হয় l প্রথম আলো
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণির ভর্তির লটারি গতকালও অনুষ্ঠিত হয় l প্রথম আলো

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে ভর্তির লটারি শেষ হচ্ছে আজ মঙ্গলবার। ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এই লটারি।
সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই লটারি অনুষ্ঠিত হচ্ছে। লটারির ফল প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া নোটিশ অনুযায়ী গতকাল ছিল মূল প্রভাতি ও ইংরেজি মাধ্যমের দিবা শাখার লটারি। শেষ দিনে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে ইংরেজি মাধ্যমের মূল প্রভাতি ও মূল দিবা শাখার ভর্তির লটারি। নোটিশ অনুযায়ী ভর্তির কাজ শেষে ১৭ জানুয়ারি ক্লাস শুরু হবে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চারটি ক্যাম্পাস রয়েছে। এগুলো হলো বেইলি রোডের মূল ক্যাম্পাস, ধানমন্ডি, আজিমপুর ও বসুন্ধরা ক্যাম্পাস। এসব ক্যাম্পাসে ১০টি শাখায় ছাত্রী ভর্তির জন্য লটারি হচ্ছে।
এদিকে রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির লটারি হবে ২৬ ডিসেম্বর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে এই লটারি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে রাজধানীর ৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।