ভিকারুননিসায় আজ থেকে সাক্ষাৎকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে ভর্তির সাক্ষাৎকার আজ শুক্রবার শুরু হচ্ছে। পরশু রোববার পর্যন্ত প্রতিদিন সকাল-বিকেল দুই বেলা ছাত্রীদের সাক্ষাৎকার নেওয়া হবে। লটারি হবে ডিসেম্বর মাসে।এ বছর প্রতিষ্ঠানটিতে ভর্তির জন্য একটি আসনের বিপরীতে ১৫ জন করে ছাত্রী আবেদন করেছে। মূল ক্যাম্পাসসহ সব শাখা মিলিয়ে প্রথম শ্রেণীর আসন আছে এক হাজার ৫৬৮টি। এর মধ্যে এক হাজার ৪৪০টি আসনে উন্মুক্ত লটারি হবে। বাকি আসনগুলো সংরক্ষিত।জানা গেছে, সাক্ষাৎকারে মূলত ভর্তি হতে ইচ্ছুক ছাত্রীদের বয়সের বিষয়টি যাচাই করা হবে। পাঁচ বছরের কম এবং সাত বছরের বেশি বয়সের কোনো ছাত্রী ভর্তির সুযোগ পাবে না।প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, সাক্ষাৎকার শেষে ভর্তির জন্য প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত ছাত্রীদের তালিকা করা হবে। যারা বাদ যাবে, তারা কী কারণে বাদ গিয়েছে, তাও উল্লেখ করা হবে। আগামী মাসে উন্মুক্ত লটারি করা হবে। তবে লটারির দিন এখনো ঠিক হয়নি। তিনি জানান, সাক্ষাৎকারের সময়সূচি মূল ক্যাম্পাস ও শাখা ক্যাম্পাসগুলোতে টানিয়ে দেওয়া হয়েছে।সংশোধনীগত বুধবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ভর্তি হতে ইচ্ছুক ছাত্রীদের সাক্ষাৎকারের সময়সূচিতে ভুলবশত মূল প্রভাতি শাখার বাংলা মাধ্যমে ১৪ নভেম্বর বিকেলে ৪৫২৯ থেকে ৫৮০৮ পর্যন্ত ক্রমিকের সাক্ষাৎকার নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। মূলত ১৪ নভেম্বর বিকেলে ৫৮০৮ থেকে ৭০৮৪ পর্যন্ত ক্রমিকের ছাত্রীদের সাক্ষাৎকার নেওয়া হবে।