ভিকারুননিসায় প্রথম শ্রেণীতে ভর্তি শুরু ৩ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে ভর্তি আগামী ৩ জানুয়ারি শুরু হচ্ছে। মূল প্রভাতি (বাংলা ও ইংরেজি মাধ্যম), ধানমন্ডি, আজিমপুর ও বসুন্ধরা প্রভাতি শাখায় ভর্তি ফরম প্রদান ও ভর্তি কার্যক্রম চলবে ৩ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভর্তি ফরম দেওয়া ও ভর্তি চলবে।মূল দিবা শাখার ফরম প্রদান ও ভর্তি চলবে ৩ থেকে ৫ এবং ৯ থেকে ১২ জানুয়ারি প্রতিদিন ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত। ধানমন্ডি, আজিমপুর ও বসুন্ধরা দিবা শাখায় ভর্তি চলবে ৩ থেকে ৫ এবং ৯ থেকে ১২ জানুয়ারি প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। বিজ্ঞপ্তি।