ভিডিও দেখে আরও একজনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত চত্বরে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনার ভিডিও ফুটেজ দেখে গত বুধবার দিবাগত রাতে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে গাড়ি পোড়ানোর ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করা হলো। গতকাল বৃহস্পতিবার এই আটজনকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে হাজির করা হয়।ঢাকা সিটি করপোরেশন বিভক্তির প্রতিবাদে গত রোববার বিএনপির ডাকা হরতাল চলাকালে ঢাকার জেলা জজ আদালত চত্বরে একটি পুলিশ ভ্যান ও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ধরানোর ওই দৃশ্য কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়।