ভিডিও পাইরেসির বিরুদ্ধে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন-পুরোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ভিডিও পাইরেসির বন্ধের দাবি জানিয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্টরা। তাঁরা ভিডিও পাইরেসির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি প্রদানের জন্য একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নেরও দাবি করেন। গতকাল বুধবার মানববন্ধন করেছে চলচ্চিত্র ভিডিও পাইরেসি প্রতিরোধ কমিটি। জাতীয় প্রেসক্লাবের সামনে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং শিল্পীদের সম্মিলিত কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে চলচ্চিত্রনির্মাতা মোহাম্মদ হোসেন, কণ্ঠশিল্পী এস ডি রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন