ভিসা কার্ডে মূল্য পরিশোধ করলে ২০ শতাংশ ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু বড় খাবারে বিশেষ ছাড় দেবে পিৎজা হাট। পিৎজা হাট এখন এর ছয়টি কিং সাইজ মিলের প্রতিটিতে বিভিন্ন অঙ্কের ছাড় দিচ্ছে।ভিসা ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করে যেকোনো ক্রেতা ২০ শতাংশ ছাড় পেতে পারেন। বাংলাদেশে ভিসা কার্ড ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। গতকাল শনিবার রাজধানীর গুলশানে পিৎজা হাটে এই সুবিধা ঘোষণা করা হয়। এ সময় ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি, পিৎজা হাট ও ভিসার এই যৌথ উদ্যোগ সব পিৎজাপ্রেমিকের মনে আলোড়ন তুলবে।’ভিসার (ভারত ও দক্ষিণ এশিয়া) গ্রুপ কান্ট্রি ম্যানেজার উত্তম নায়েক বলেন, ‘বাংলাদেশে ভিসা কার্ড ব্যবহারকারীদের বিপুল অংশগ্রহণে এই প্রমোশনাল কার্যক্রমের সাফল্যের ব্যাপারে আমরা দারুণ আশাবাদী।’উল্লেখ্য, পিৎজা হাট ছাড়াও ট্রান্সকম বাংলাদেশ কেএফসি-কেন্টাকি ফ্রাইড চিকেনেরও ফ্র্যাঞ্চাইজি। বিজ্ঞপ্তি।