ভুয়া আইনজীবীকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত এক আইনজীবীর সদস্য নম্বরে আইনজীবীর পরিচয় দিতে গিয়ে ফেঁসে গেছেন আতিয়ার রহমান মল্লিক নামের এক ব্যক্তি। এই পরিচয়ে অন্য আইনজীবীদের কাছে থেকেই বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। সম্প্রতি জমি কিনে দেওয়ার কথা বলে সৈয়দ মইনুল হোসেন নামের এক আইনজীবীর কাছ থেকে ২২ লাখ টাকা নেন আতিয়ার। পরে ওই আইনজীবী তাঁর সদস্য নম্বর যাচাই করতে গিয়ে দেখেন, আতিয়ার রহমান আইনজীবী হিসেবে যে সদস্য নম্বর দিয়েছেন, তা এক মৃত নারী আইনজীবীর। বিষয়টি জানার পরপরই তিনি গত বুধবার ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটিকে জানান। উপস্থিত সাংবাদিকদের সামনেই তিনি টাই খুলে ফেলেন এবং বলেন, তিনি আইনজীবী নন।