ভুয়া পুলিশ সন্দেহে আটক ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভুয়া পুলিশ সন্দেহে ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। রমনা থানার পুলিশ গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায়। অন্যদিকে মালিবাগ ও বংশাল এলাকা থেকে গত শুক্রবার রাতে দুই হাজার ৭০০ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ভুয়া পুলিশ সন্দেহে আটক ব্যক্তিরা হলেন: আবুল কাশেম, শাহ আলম, মুন্না, রাজীব, আতিয়ার হোসেন, মোসাদ্দেক আলী, মাখন, মোহাম্মদ বাবুল, আফজাল হোসেন ও সাজু মিয়া।রমনা থানার সহকারী উপপরিদর্শক (্এএসআই) শহীদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা রাজধানীতে পুলিশ সেজে বিভিন্ন যানবাহন, বিশেষ করে মোটরসাইকেল থামান। এরপর তাঁরা যানবাহন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। আটকের সময় তাঁদের কাছ থেকে একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, দুটি পুলিশের পোশাক, দুই জোড়া হাতকড়া ও একটি করে সংকেত বাতি ও টর্চলাইট উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪: ডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ১১টার দিকে মালিবাগ কমিউনিটি সেন্টারের সামনে মালভর্তি একটি ট্রাক আটকে তল্লাশি চালায় ডিবির একটি দল। এ সময় ট্রাকে বিভিন্ন মালামালের সঙ্গে থাকা দুই হাজার ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে দলটি। পরে ট্রাকচালক মো. কবির (২২) ও চালকের সহযোগী মো. জলিলকে (২৫) আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ফেনসিডিলগুলো তাঁরা যশোর থেকে এনেছেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিবির একই দল শুক্রবার রাতে বংশালের সিদ্দিক বাজারে অভিযান চালায়। সেখান থেকে ৫০০ বোতল ফেনসিডিলসহ মো. রনি (৩৫) ও মো. মিন্টু (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করে।