ভূগর্ভস্থ লাইন তৈরির পর তার সরাতে দুই মাস চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি বলেছে, সরকারনির্ধারিত সময়ে ঢাকার সব সড়ক থেকে ঝুলন্ত ইন্টারনেটের তার সরানো সম্ভব নয়। ভূগর্ভস্থ বিতরণ লাইন তৈরির আগে ঝুলন্ত তার কেটে ফেলা হলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে উল্লেখ করে সংগঠনটির নেতারা তার সরাতে আরও দুই মাস সময় চেয়েছেন।নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ে কাজ শেষ করার তাগিদ দিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আইএসপিএবি।ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের বক্তব্য তুলে ধরে।সংগঠনের সভাপতি আখতারুজ্জামান অভিযোগ করেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি দুটির সেবামূল্যে রয়েছে বিশাল পার্থক্য। এ ছাড়া কোম্পানিগুলো নিজস্ব প্রক্রিয়ায় ভূগর্ভস্থ বিতরণ লাইন তৈরি করেছে, যা ইন্টারনেট সেবাদাতাদের প্রযুক্তির সঙ্গে মেলে না। তিনি জানান, লাইসেন্সপ্রাপ্ত ফাইবার এট হোম মিটারপ্রতি ২৫ টাকা ও সামিট কমিউনিকেশন লিমিটেড মিটারপ্রতি দুই টাকা সেবামূল্য প্রস্তাব করেছে।