প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) অধ্যাদেশ-২০১১ আইন আকারে পাসের জন্য আনীত বিল জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের সম্পূরক কার্যসূচিতে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) বিল-২০১১’ সংসদে উত্থাপন করেন।পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলটি চূড়ান্ত করার জন্য কমিটিকে পাঁচ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।