ভূমিসন্ত্রাস বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদমতলী থানার ‘ভূমিদস্যু ও প্রশাসনের সন্ত্রাস’ বন্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে কদমতলী থানা ভূমিদস্যু প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক আবদুর রব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন আবদুস সালেক, হাজেরা খাতুন, নাজিম উদ্দীন শেখ, আনোয়ার হোসেন প্রমুখ।তাঁরা অভিযোগ করেন, ২৫ থেকে ৩০ বছর আগে জমি ক্রয় করে বহুতল ভবন নির্মাণ করে বসবাস করে এলেও গত ২৪ মার্চ ভবনগুলোতে সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়ে ঘরে ঘরে তালা লাগিয়ে দেয়। প্রশাসনের সহযোগিতায় এসব করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। এ অবস্থায় তাঁরা বাড়ির মালিকদের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এ বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিজ্ঞপ্তি।