ভেজাল ওষুধ বিপণনের অভিযোগে দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোড়কজাত করে ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে গত রোববার রাজধানীর উত্তরা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।তাঁরা হলেন মিজানুর রহমান (৩০) ও ইউসুফ জামান (৩৫)। তাঁদের কাছ থেকে দুটি পলিথিন ব্যাগে সাদা ও গোলাপি রঙের কয়েক হাজার ট্যাবলেট, মোড়ক, ওষুধভর্তি ও খালি কৌটা উদ্ধার করা হয়েছে।ডিবির সিনিয়র সহকারী কমিশনার সুনন্দা রায় বলেন, তাঁরা কম দামে খোলা ওষুধ কিনে কৌটায় ভরে দামি ওষুধের মোড়ক লাগিয়ে বিক্রি করতেন। এ রকম ওষুধের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম ও সম্পূরক খাদ্যজাতীয় (ফুড সাপ্লিমেন্ট) ট্যাবলেট। এগুলো চড়া দামে বিক্রি করতেন তাঁরা।