ভেজাল প্রতিরোধে ব্যাপক আকারে উদ্যোগ দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেজাল খাদ্য খেয়ে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। অনেকেই মৃত্যুর প্রহর গুনছে। তার পরও এ অপরাধ কমছে না, বরং বেড়েই চলছে। এভাবেই সারা দেশে চলছে নীরব গণহত্যা। তাই ভেজাল প্রতিরোধে আরও ব্যাপক আকারে উদ্যোগ নেওয়া দরকার।রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল রোববার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের (ডিএসকে) যৌথ উদ্যোগে ‘বিষাক্ত খাদ্যের ব্যাপকতা, সাম্প্রতিক পদক্ষেপসমূহ: আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। মূল প্রবন্ধ পাঠ করেন পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক আবদুস সোবহান। প্রধান অতিথি আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রয়োজন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি আইন প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ এবং তদারকির কাজ করবে।বৈঠকে কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মোবারক আলী আখন্দ, ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা, পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক আবদুস সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান নূর জাহান বেগম প্রমুখ বক্তব্য দেন। বৈঠক সঞ্চালনা করেন আবু নাসের খান।