ভেজালবিরোধী অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গতকাল শনিবার পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা জেলা প্রশাসন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও মহানগর পুলিশের উদ্যোগে আদালতটি পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু সাইদের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিএসটিআইয়ের পরিদর্শক মো. জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।