র্যা বের মাদক ও ভেজালবিরোধী অভিযানে গত রোববার ৩০ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। এছাড়া একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। একই দিন ভুয়া মেজর সেজে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার র্যা বের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যা ব গত রোববার রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করে। পরে তাঁদের প্রত্যেককে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন আবদুল মান্নান, মুনির হোসেন, মিন্টু সরদার, রফিক সরদার, ঝর্ণা বেগম, রানী বেগম, ছালেহ আহম্মেদ, বাবুল, আসাদুজ্জামান ইমরান, আদিল হোসেন, আনোয়ার হোসেন, আক্তার হোসেন, সোহেল রানা, সাইফুল ইসলাম, প্রদীপ চক্রবর্তী, সোহাগ, সিরাজ, শামীম, হাসান, আনোয়ার হোসেন, মনির, জামিল, রইচ উদ্দিন, সাদেক, আমির হোসেন, মহিউদ্দিন, রিপন, খোকন মিয়া, কবির ও ফরহাদ মিয়া।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর যাত্রাবাড়ী থানার মুসলিমবাদ এলাকায় রোববার ‘ইভান ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামের একটি প্রতিষ্ঠানে ভেজালবিরোধী অভিযান চালায় র্যা ব। পরে ওই প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ভেজাল ঘি, নকল টেস্টি স্যালাইন, ট্যাংসহ বিভিন্ন ভেজাল খাদ্যদ্রব্য উদ্ধার করা হয়। পরে ভেজাল খাদ্যদ্রব্য রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।একই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার শেরেবাংলা নগর থানার বিআইসিসির সামনে থেকে আবদুস ছালাম (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। র্যা বের অভিযোগ, ভুয়া মেজর পরিচয় দিয়ে চুক্তির মাধ্যমে টাকা লেনদেনের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।