ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি ইমরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে মিরপুর ১ নম্বরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর ইমরুলকে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এজাহারভুক্ত অন্য আসামিরা পলাতক।গত বৃহস্পতিবার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত মিরপুর ১ নম্বর সেকশনের ডি ব্লকের একটি বাড়ির অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে যান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালানো হয়। এতে থানার উপপরিদর্শক (এসআই) ছবিরউদ্দিন আহত হন। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট টিপু সুলতান এ ঘটনায় ইমরুলসহ কয়েকজনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেন।