ভ্রাম্যমাণ আদালতের পলিথিনবিরোধী অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও ব্যবহার রোধকল্পে গতকাল বৃহস্পতিবার কারওয়ান বাজার কিচেন মার্কেট, ইন্দিরা রোড কাঁচাবাজার ও ফার্মগেট এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।এ সময় আদালত ১৮ জন পলিথিন বিক্রয়কারী ও মজুদকারীর বিরুদ্ধে মামলা করেন এবং তাৎক্ষণিকভাবে মোট তিন লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।র্যাব-২-এর একটি দল ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের পরিচালিত এ অভিযানে অংশ নেন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। এ সময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।