মওদুদিবাদ প্রতিরোধে খতিব ও ইমামদের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ইসলামের মর্মবাণী প্রচার করে মওদুদিবাদ প্রতিরোধে খতিব ও ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মওদুদিবাদ যুব শ্রেণীকে বিপথগামী করার চেষ্টা করছে। এরা ইসলামের অপব্যাখ্যা করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে।ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা সমাধানে ইসলাম’ শীর্ষক কর্মসূচির আওতায় খতিব ও ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম এ কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই সম্মেলনে সারা দেশ থেকে প্রায় দুই হাজার ইমাম ও খতিব অংশ নেন।সভাপতির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া বলেন, জঙ্গিবাদের সঙ্গে ইসলামের দূরতম সম্পর্ক নেই। ইসলামের আবির্ভাব হয়েছে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য। অন্যদিকে, জঙ্গিবাদ সমাজে অশান্তি সৃষ্টি করছে।সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) হাসান জাহাঙ্গীর আলম প্রমুখ।