মগবাজারে আরিফ হত্যায় অংশ নেয় ১৩ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মগবাজারের যুবক মো. আরিফকে (২০) খুনের সঙ্গে ১৩ যুবক জড়িত। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার আটজন রিমান্ডে এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আটজনের তিন দিনের রিমান্ড আজ শেষ হবে। রিমান্ডের প্রথম দুই দিনে তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, তাঁদের সঙ্গে আরও পাঁচজন এ হত্যাকাণ্ডে অংশ নেন। তাঁরাই সংঘবদ্ধভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। তবে কারা সরাসরি আঘাত করেছেন, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত বুধবার রাত ১১টার দিকে মগবাজারের চেয়ারম্যান গলিতে আরিফকে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত একটার দিকে তিনি মারা যান।