মঙ্গল শোভাযাত্রার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নতুন বছর শুরু হতে আর বেশি দিন বাকি নেই। ১৪২৬ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। নববর্ষ উদ্‌যাপন এবং মঙ্গল শোভাযাত্রার আয়োজনের ভার পড়েছে অনুষদের ২১তম ব্যাচের শিক্ষার্থীদের ওপর। চিত্রকর্ম এবং ঘর সজ্জার জন্য বিভিন্ন কারুপণ্যও তৈরি করছেন শিক্ষার্থীরা। এসব পণ্য বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে তা ব্যয় করা হবে মঙ্গল শোভাযাত্রার আয়োজনে। ছবিগুলো রোববারের।
বাঁশের কঞ্চি দিয়ে তৈরি হচ্ছে পাখির কাঠামো।
বাঁশের কঞ্চি দিয়ে তৈরি হচ্ছে পাখির কাঠামো।
সরায় নকশা করছেন এক শিক্ষার্থী।
সরায় নকশা করছেন এক শিক্ষার্থী।
জলরঙে একের পর এক ছবি আঁকায় ব্যস্ত শিক্ষার্থীরা।
জলরঙে একের পর এক ছবি আঁকায় ব্যস্ত শিক্ষার্থীরা।
ক্যানভাসে ফুটে উঠছে পুরান ঢাকার দৃশ্য।
ক্যানভাসে ফুটে উঠছে পুরান ঢাকার দৃশ্য।
বিক্রির জন্য সাজিয়ে রাখা হচ্ছে নানা রং ও নকশার সরা।
বিক্রির জন্য সাজিয়ে রাখা হচ্ছে নানা রং ও নকশার সরা।
তৈরি হচ্ছে কাগজের পাখি।
তৈরি হচ্ছে কাগজের পাখি।
বর্ণিল রঙে রাঙানো হচ্ছে কাগজের পাখি।
বর্ণিল রঙে রাঙানো হচ্ছে কাগজের পাখি।