মডেল পিএসসি চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফেডারেশনের মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল পিএসসি চুক্তি বাতিলের দাবিতে গতকাল শনিবার বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছে। তারা তেল-গ্যাস-বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির ঘোষিত ১২ জানুয়ারির ‘মানববন্ধন’ কর্মসূচিকে সফল করারও আহ্বান জানিয়েছে।গতকাল দুপুরে মধুর ক্যান্টিন থেকে ছাত্র ফেডারেশনের মিছিল শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ হয়।সমাবেশে ছাত্রনেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে ‘দেশ ও দেশের ভবিষ্যত্ ধ্বংসের সফর’ বলে আখ্যায়িত করেন। তাঁরা রাজশাহী পলিটেকনিক কলেজের ছাত্রমৈত্রীর সহসভাপতি সানিকে হত্যার নিন্দা এবং সারা দেশের শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানান।সমাবেশে বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতা প্রবীর সাহা, সৈকত মল্লিক, দীপংকর ঘোষ, মোস্তফা হামেদী, হাবীবুর রহমান প্রমুখ।