মডেল রাহার লাশ তোলার আদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাক্স তারকা ও মডেল সুমাইয়া আজগার রাহার লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর এই আদেশ দেন।গত সোমবার মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এর জন্য আবেদন করেন। মহানগর হাকিম জয়নাব বেগম প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলার নথি পাঠানোর আদেশ দিয়েছিলেন।গত রোববার রাতে রাহার বাবা আলী আজগার মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। মামলায় বলা হয়, রাহা শুক্রবার রাতে বাসায় ফিরে তাঁর মাকে শরীর খারাপ লাগছে বলে জানান। পরে তিনি স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েন। সকালে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, রাহা ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।