মতিঝিল টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ২০ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২০ জানুয়ারি মতিঝিল টিঅ্যান্ডটি উচ্চবিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা আগামী ১৪ জানুয়ারি রাত আটটা পর্যন্ত বাড়ানো হয়েছে। নিবন্ধন করা হবে বিদ্যালয়ের দ্বিতীয় তলায়।গতকাল বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ক্লাবের প্রচার কমিটির সদস্য গোলাম সাবের চৌধুরী (মুঠোফোন নম্বর ০১৭১১৪৭১৮০৯) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বিদ্যালয়ের প্রাক্তন সব শিক্ষার্থীকে পুনর্মিলনীতে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হয়েছে।