মতিঝিলে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিল এলাকা থেকে বিদেশি অস্ত্র, গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অস্ত্র, গুলিসহ রাশিদ শিকদার নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবির পূর্ব বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. স্নিগ্ধ আখতারের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়-সংলগ্ন পদচারী-সেতুর নিচে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিনটি গুলিসহ রাশিদকে গ্রেপ্তার করা হয়। রাশিদ দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবসা করে আসছেন।