মতিঝিলে উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কের ফুটপাত দখল করে থাকা দেড় শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল দুপুরে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। খান মো. নাজমুস শোয়েব প্রথম আলোকে বলেন, গতকাল বেলা একটার দিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কের পশ্চিম থেকে পূর্ব মাথা পর্যন্ত স্থায়ী-অস্থায়ী প্রায় ১৫০টি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে সবচেয়ে বেশি দোকানপাট ছিল। অভিযানে ডিএসসিসির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন।