মতিঝিলে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে মতিঝিলের এজিবি কলোনিতে (আইডিয়াল জোন) বিনা মূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়। মতিঝিল সমাজকল্যাণ যুবসংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদার। আরও উপস্থিত ছিলেন ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রিয়াজুল হক খান মিলকি এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য এস এম জাহিদ সিদ্দিকী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিউনিটি হেলথ কেয়ার সোসাইটির চিফ কনসালটেন্ট মো. আসাদুল কবির। বিজ্ঞপ্তি।