মতিঝিলে ২৪ তলা ভবনের একটি তলায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে ২৪ তলা শিল্প ব্যাংক ভবনের একটি তলায় গতকাল সোমবার ভোররাতে আগুন লেগে যায়। এ সময় ওই তলায় অবস্থিত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সার্ভার কক্ষ পুড়ে গেছে। এ ছাড়া ভস্মীভূত হয়েছে মূল্যবান কাগজপত্র এবং বেশ কয়েকটি কম্পিউটার।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শিল্প ব্যাংক ভবনের ১৫ তলায় সিঁড়িসংলগ্ন সার্ভার কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভোররাতে আগুনের সূত্রপাত হয়। এরপর তা পাশের কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ছানাউল হক প্রথম আলোকে বলেন, আগুনে সার্ভার কক্ষ পুড়ে গেছে, এটা বড় ধরনের ক্ষতি। তবে সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ চূড়ান্তভাবে নিরূপণ করা হয়নি।