মদসহ দুই কোরীয় আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানী থেকে গতকাল রোববার তিন হাজার বোতল মদসহ কোরিয়ার দুই নাগরিককে আটক করেছে র্যাব।অভিযান পরিচালনাকারী কর্মকর্তা র্যাব-১-এর উপপরিচালক মেজর মোশতাক আহমেদ বলেন, গতকাল দুপুরে বনানীর ৭ নম্বর সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে মদগুলো উদ্ধার করা হয়। এ সময় লি ও জন জিং অ নামে দুজনকে আটক করা হয়েছে।মোশতাক আহমেদ বলেন, তাঁরা তৈরি পোশাকের ব্যবসার আড়ালে মদ বিক্রির ব্যবসা করতেন। বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি নাগরিকদের জন্য মদপান বৈধ। সেই সুযোগ কাজে লাগিয়ে তাঁরা কোরিয়া থেকে মদ নিয়ে এসে বিক্রি শুরু করেছিলেন। তাঁরা দাবি করেছেন, বন্ডেড ওয়্যারহাউস থেকে তাঁরা বোতলগুলো এনেছেন। তবে তাঁরা কোনো কাগজ দেখাতে পারেননি।