মধুমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ভবনে গতকাল রোববার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী মধুমেলা ও প্রদর্শনী। বিসিকের উদ্যোগে ও বি-কীপিং ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান ফখরুল ইসলাম। মৌচাষিদের উৎপাদিত মধুর পরিচিতি, বাজার সৃষ্টি ও মধু ব্যবহার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ১৬টি স্টল রয়েছে। মেলা চলবে ৭ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।