মনিলাল আইচকে স্বাচিপ থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সমর্থিত চিকিত্সকদের সংগঠন স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সদস্য মনিলাল আইচকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল স্বাচিপের দপ্তর সম্পাদক চিত্তরঞ্জন দাসের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক এবং মহাসচিব এম ইকবাল আর্সলান এক যুক্ত বিবৃতিতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন, শৃঙ্খলা ও নৈতিকতাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ আনেন মনিলাল আইচের বিরুদ্ধে। তাঁরা মনিলাল আইচের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। মনিলাল আইচকে কেন্দ্রীয় কমিটির সদস্যের পাশাপাশি প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। এ ব্যাপারে স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলান প্রথম আলোকে বলেন, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ আছে।