মন্ত্রণালয় ঘেরাও করবেন মিশুক মালিক-শ্রমিকেরা
আগামী ২৫ মার্চ যোগাযোগ মন্ত্রণালয় ঘেরাও করবে ঢাকা মেট্রোপলিটন মিশুক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।সমাবেশে বক্তারা বলেন, গত ডিসেম্বর থেকে মিশুক চলাচল বন্ধ করে দেওয়ায় এ খাতের সঙ্গে জড়িত ৫০ হাজার পরিবার দুঃখ-দুর্দশায় জীবন কাটাচ্ছেন। তঁারা ঢাকার রাস্তায় পরিবেশবান্ধব মিশুক চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। তঁারা আরও বলেন, মিশুক উচ্ছেদ না করে সিএনজিচালিত অটোরিকশা প্রতিস্থাপন করতে হবে। আর এটা না করা পর্যন্ত মিশুক চলাচলের সুযোগ দিতে হবে। আটক করা মিশুকগুলো মালিকদের ফেরত দেওয়ারও দাবি জানান তঁারা।ঐক্য পরিষদের নেতা ওসমান আলী জানান, গতকাল যোগাযোগমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় মনি্ত্রপরিষদের পঁাচ দফা দাবি নিয়ে কথা বলেছেন। তিনি ১৪ বা ১৫ মার্চ দাবিগুলো সম্পর্কে পরিষদের নেতাদের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, ওই বৈঠকে সমঝোতা না হলে মিশুক মালিক-শ্রমিকেরা পরিবার-পরিজন নিয়ে ২৫ মার্চ যোগাযোগ মন্ত্রণালয় ঘেরাও করবেন।গতকালের কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সারোয়ার হোসেন। সংহতি জানিয়ে রাজনীতিবিদ ও শ্রমিকনেতাদের মধ্যে বক্তব্য দেন মুজাহিদুল ইসলাম সেলিম, সাদেক সিদ্দিকী, শিরীন আখতার, ওয়াজেদুল ইসলাম খান, আবদুল কাদের হাওলাদার, বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।