মফস্বলের হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: মতিয়া চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মফস্বলের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণগোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী বিএসএমএমইউর চিকিৎসাসেবায় সন্তোষ প্রকাশ করেন।রকেফেলার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জুদিথ রোডিন বলেন, এই ফাউন্ডেশন বিশ্বের সাতটি দেশে জনস্বাস্থ্য গবেষণায় আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি অর্থ উপদেষ্টা মশিউর রহমান, চীনা মেডিকেল বোর্ডের প্রেসিডেন্ট লিংক্লন সি চেন বিএসএমএমইউর সহ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ সহিদুল্লা, সহ-উপাচার্য (শিক্ষা) মো. রুহুল আমিন মিয়া প্রমুখ বক্তব্য দেন। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকসের নামফলক উন্মোচন করেন। বিজ্ঞপ্তি।