মফিদুল হকের বোন দিলরুবা ইসলামের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের স্ত্রী এবং বিশিষ্ট লেখক মফিদুল হক ও মনজুরুল হকের বোন দিলরুবা ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর ভাই মফিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
দিলরুবা ইসলামের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি তিন ছেলে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাল বৃহস্পতিবার বাদ জোহর পরীবাগ জামে মসজিদে তাঁর জানাজা হবে।