মরহুম প্রকৌশলী আমিরুল ইসলামকে আজীবন সম্মাননা পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরহুম প্রকৌশলী আমিরুল ইসলামকে আজীবন সম্মাননা পদক (মরণোত্তর) দিয়েছে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন (এবিসি) ও সোসাইটি ফর টেকনোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাডভান্সমেন্ট অব বাংলাদেশ। গতকাল শনিবার স্থানীয় একটি হোটেলে এই পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তিনি এ অনুষ্ঠানটিকে সময়োচিত ও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন এবং বর্তমানের প্রকৌশলী সমাজকে উৎসাহ দেন ও অনুপ্রাণিত করেন। দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য প্রকৌশলী আমিরুল ইসলামের অবদান তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন।আজীবন সম্মাননা পদক গ্রহণ করে মরহুম প্রকৌশলী আমিরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম তাঁর বাবার দীর্ঘ কর্মময় জীবনের বর্ণাঢ্য কিছু দিক তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকৌশলী সাইফউদ্দিন আহমেদ চৌধুরী, অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ, সুভাষ ঘোষ, প্রকৌশলী নাশিদ ইসলাম, প্রকৌশলী মো. আজিজুর রহমান, প্রকৌশলী বজলুর রহমান, প্রকৌশলী কাজী হামিদুর রহমান, সাবিনা ইসলাম, শ্রাবন্তী দত্ত, ফারদিন ইসলাম, সানজিদ ইসলাম, শারলীন নিশাত আলম প্রমুখ। ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন হালিদা হানুম। বিজ্ঞপ্তি।