মসজিদ মন্দিরে বসবে সিসি ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিসি ক্যামেরা
সিসি ক্যামেরা

নিরাপত্তা জোরদারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সব মসজিদ ও মন্দিরে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) বসানো হবে বলে জানিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।
গতকাল রোববার সকালে পুরান ঢাকার নারিন্দা গৌড়ীয় মাধব্য মঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে এক জনসচেতনতামূলক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, বিশ্বে ধর্মীয় সংঘাতে নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে। তবে দেশে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় আবহমানকাল ধরে সম্প্রীতির সঙ্গে নিজ ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করে আসছেন। তারপরও ডিএসসিসি এলাকার প্রতিটি মসজিদ ও মন্দিরে সিসি ক্যামেরা বসানো হবে। নৌপরিবহনসচিব অশোক মাধব রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন, মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, ডিএসসিসির ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেন খান, ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন, মঠের সাধারণ সম্পাদক উৎপল কুমার রায় প্রমুখ বক্তব্য দেন। আলোচনা সভার আগে মন্দির প্রাঙ্গণে এক প্রতীকী পরিচ্ছন্নতা কাজে উপস্থিত সবাই অংশগ্রহণ করেন।