মহাখালী ফ্লাইওভারে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ওপরে গতকাল বৃহস্পতিবার রাতে আগুন লেগে একটি বাস ভস্মীভূত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল রাত আটটার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইওভারের ওপরে ওঠার পর সিএনজিচালিত বাসটিতে আগুন ধরে যায়। আধাঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে গাড়িটি পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।ঘটনাস্থল থেকে নাজভী ইসলাম নামে একজন প্রথম আলোকে ফোন করে জানান, বাসটিতে আগুন লেগে যাওয়ার পর ফ্লাইওভারের ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফ্লাইওভারের নিচেও দোকানপাট ও সিএনজি স্টেশনের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।