মহাখালীতে উড়ালসড়কে গাড়িতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীর উড়ালসড়কে বৃহস্পতিবার রাতে একটি ব্যক্তিগত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, রাত সোয়া নয়টার দিকে মহাখালীর উড়ালসড়কে চলন্ত একটি ব্যক্তিগত গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ১০টার দিকে তারা আগুন নেভাতে সক্ষম হয়। তবে গাড়িটি পুড়ে গেছে। তিনি বলেন, হয়তো ইঞ্জিন উত্তপ্ত হয়ে আগুন ধরে যায়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম মিয়া প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত গাড়িতে আগুন লাগার পর আরোহীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে গেলেও আগুন নেভানোর পর তা আবার স্বাভাবিক হয়।