মহাখালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে মারধরের চিহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীতে অবস্থিত ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরের পর পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ বলেছে, মরদেহটি রবিউল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বলে তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। রবিউলের বাড়ি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায়। পেশায় রাজমিস্ত্রি রবিউল রাজধানীর ভাটারা এলাকায় থাকতেন। বনানী থানার উপপরিদর্শক আবু হানিফ মিলন প্রথম আলোকে এসব তথ্যের সত‌্যতা নিশ্চিত করেন।

আবু হানিফ মিলন বলেন, মৃত ব্যক্তির শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আহত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হচ্ছিল, পথেই তিনি মারা যান।
মরদেহটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।