মহাখালীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
কাফরুল থানার উপপরিদর্শক (এএসআই) সাদ্দাম হুসাইন বলেন, সকালে মহাখালী ফ্লাইওভারের নিচে ট্রেনের ধাক্কায় আহত হয়ে রাস্তার পাশে এক ব্যক্তি পড়ে ছিলেন। খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে ৯৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
সাদ্দাম হুসাইন জানান, ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।