মহাখালীতে দুইযুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় গত বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আইয়ুব জাহিদুল ইসলাম (৩২) ও তাঁর সহযোগী মাসুম (২৮) পেশাদার খুনি। তাঁদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ সাতটি গুলি উদ্ধার করা হয়েছে।ডিবি সূত্র জানায়, বুধবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল মহাখালীর ওয়্যারলেস এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলিসহ সন্ত্রাসী জাহিদুল ও মাসুমকে গ্রেপ্তার করে।মশিউর রহমান বলেন, ডিবির জিজ্ঞাসাবাদে জাহিদুল জানান, তিনি একটি তৈরি পোশাক কারখানার মালিকের শ্বশুরসহ একাধিক ব্যক্তিকে খুন করেছেন।