মহান বিজয় দিবসে বিজিবির কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় বিদস উদ্যাপন করেছে। বিজিবি সদর দপ্তরসহ বাহিনীর সব সেক্টর, ব্যাটালিয়ন ও ইউনিটগুলোতে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। দিবসের কর্মসূচি অনুযায়ী, বাদ ফজর বিজিবির সব ইউনিট মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সকাল ছয়টা ১০ মিনিটে বাহিনীর সদর দপ্তরসহ সব ইউনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আটটায় পিলখানার ‘সীমান্ত গৌরব’-এ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পুষ্পস্তবক অর্পণ করেন। বিজ্ঞপ্তি।