মহানগর হাকিমসহ পাঁচজন সাক্ষ্য দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় গতকাল রোববার আরও পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন: ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান, আনোয়ার হোসেন (পাইপমিস্ত্রি), আবুল হোসেন, আতিকুর রহমান মুন্সী ও ফয়সাল আহম্মদ।গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন সাক্ষ্য গ্রহণ করেন। আসামিপক্ষের জেরা শেষে আজ সোমবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।গতকাল পর্যন্ত এই মামলায় ৩১ জন সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষ্য দিলেন।গত ৫ মার্চ রাতে রাজধানীর গুলশানে গুলিবিদ্ধ হয়ে মারা যান সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। এ ঘটনায় গত ৭ মার্চ গুলশান থানায় মামলা হয়। গত ৩১ অক্টোবর এই মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাঁরা হলেন: সাইফুল ইসলাম ওরফে মামুন, মো. আল আমীন, আকবর আলী লালু ওরফে রনি, রফিকুল ইসলাম ওরফে খোকন ও সেলিম চৌধুরী। এঁদের মধ্যে প্রথম চারজন গ্রেপ্তার আছেন।