মহানবী (সা.)-কে কটাক্ষ করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও বিকল্পধারা বালাদেশ। গতকাল মঙ্গলবার সংগঠন দুটির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব এফ আই মানিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে চলচ্চিত্র নির্মাণ করা শাস্তিযোগ্য অপরাধ। তাই ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্র নির্মাতার শাস্তির দাবি করেছে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি।অন্যদিকে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এক বিবৃতিতে অভিযোগ করে বলেন, এ চলচ্চিত্রটি তৈরি করে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে হেয় করা হয়েছে, যা মুসলিম জাতির জন্য অপমানজক। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ ধরনের চলচ্চিত্র নির্মাণ করে মুসলিম বিশ্বে অশান্তি সৃষ্টি করেছে। তাই ওই নির্মাতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।