মহানবী (সা.)-কে কটাক্ষ করে নির্মিত চলচ্চিত্র বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে নির্মিত দি ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্র প্রদর্শন, বিক্রি ও প্রচার বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার সংগঠনটির সভাপতি ও সমাজকল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও মহাসচিব নির্মল রোজারিও এক বিবৃতিতে এ দাবি জানান।বিবৃতিতে বলা হয়, যেখানে বিশ্বের সব ধর্মে বিশ্বাসী মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার কাজ চলছে, ঠিক সে সময়ই ইসলাম ধর্মের প্রবর্তককে নিয়ে বিতর্কিত চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। এর ফলে সারা বিশ্বে অশান্তি ছড়িয়ে পড়েছে, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। তাই মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন চলচ্চিত্র তৈরি করা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। কাজেই ওই চলচ্চিত্রটি প্রদর্শন, বিক্রি ও প্রকাশ অবিলম্বে বন্ধ করা হোক। বিজ্ঞপ্তি।