মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে শিক্ষক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে রাজধানীর ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মদন মোহন দাসকে গতকাল রোববার তাৎ ক্ষণিকভাবে প্রত্যাহার করে পঞ্চগড় বি পি সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়েছে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ বিষয়ে এক আদেশ জারি করেছে। শিক্ষা মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকদের সামনে মহানবী (সা.)-এর সম্পর্কে কটূক্তির অভিযোগে এর আগে এই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে বিক্ষোভ হয়। তবে মদন মোহন দাস তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।