মহাসড়কের বেহাল অবস্থা, যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ও মহাসড়কের বেহাল অবস্থার কারণে যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। সংগঠনের নেতারা বলেন, একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে আর মন্ত্রীরা একে অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছেন। বিকারহীন যোগাযোগমন্ত্রী যেন একটি হাসির উপকরণ। নিজেও সর্বক্ষণ হাসছেন।গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দেশের অযোগ্য মন্ত্রীদের পদত্যাগের দাবিতে যুব ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে নেতারা এসব কথা বলেন।দেশকে পুলিশি রাষ্ট্র বানানো হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার নামে পুলিশ ও র‌্যাব দেশের ছেলেদের পিটিয়ে, ক্রসফায়ারের নামে গুলি করে মেরে ফেলছে। নৌমন্ত্রীর চাপে ২৪ হাজার অদক্ষ চালককে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে, যা দেশের মহাসড়কগুলোতে আরও অনেক নৈরাজ্য সৃষ্টি করবে বলে আশঙ্কা করেন তাঁরা। উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া চালকদের লাইসেন্স না দেওয়ার দাবিও জানান বক্তারা।যুব ইউনিয়নের ঢাকা মহানগরের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন হাফিজুর রহমান, জাহিদ হোসেন খান, খান আসাদুজ্জামান, মানবেন্দ্র দেব, মঞ্জুর মঈন, ত্রিদিব সাহা প্রমুখ।