মহিলা জজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের ৩৫ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। জেলা জজ তানজিনা ইসমাইলকে সভাপতি এবং অতিরিক্ত জেলা জজ জেসমিন আরা বেগমকে মহাসচিব করা হয়েছে। গত ২৫ ডিসেম্বর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে ২৬তম বার্ষিক সম্মেলন শেষে এ কমিটি গঠন করা হয়। কমিটির সহসভাপতি হয়েছেন জেলা জজ ফাতেমা নজীব, জেসমিন আরা, হোসনে আরা আকতার, জয়শ্রী সমাদ্দার ও উম্মে কুলসুম। যুগ্ম মহাসচিব হয়েছেন যুগ্ম জেলা জজ ফারজানা ইয়াসমিন, হাছিনা পারভীন ও সিনিয়র সহকারী জজ শাম্মি আকতার হন। এ ছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ শাহানাজ সুলতানা, প্রচার ও দপ্তর সম্পাদক যুগ্ম জেলা জজ ফারজানা খান, সমাজকল্যাণ সম্পাদক যুগ্ম জেলা জজ ইফাত মুবিন ইউসুফ, সাহিত্য সম্পাদক সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান ও সহসাহিত্য সম্পাদক সিনিয়র সহকারী জজ মাসুদা ইয়াসমিন।
কমিটির সদস্যরা হলেন জেলা জজ জান্নাতুল ফেরদৌস, জেসমিন আনোয়ার, হোসনে আরা, তাবাসসুম ইসলাম ও রুনা নাহিদ আকতার, আতিরিক্ত জেলা জজ শারমিন নিগার, শামীমা আফরোজ, শামসুন্নাহার, মাফরোজা পারভিন ও নুরুন্নাহার, যুগ্ম জেলা জজ মাকসুদা পারভীন, ফাতেমা ফেরদৌস, আবেদা সুলতানা, সৈয়দা কানিজ কামরুন্নাহার, যুগ্ম জেলা জজ সাদিয়া সুলতানা ও ইসমত জাহান এবং সিনিয়র সহকারী জজ মানিষা রায়, মেহেনাজ সিদ্দিকী, নাহিদ নিয়াজী ও মাহামুদা আকতার। বিজ্ঞপ্তি।