মহিলা পরিষদের সভাপতি হলেন ফওজিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদের নতুন সভাপতি হয়েছেন ফওজিয়া মোসলেম। আজ রোববার মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির অনলাইন সভায় প্রয়াত সভাপতি আয়শা খানমের শূন্য পদে সর্বসম্মতিক্রমে অন্যতম সহসভাপতি ফওজিয়া মোসলেমকে সংগঠনের সভাপতি নির্বাচন করা হয়েছে।
আয়শা খানম এ বছরের ২ জানুয়ারি মারা যান।