মহিলা সমিতিতে ভাঙ্গা-গড়ার নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নাট্য আন্দোলনের সূতিকাগার বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তন। চার দশকের নাট্যচর্চার কেন্দ্রবিন্দু এই মঞ্চ। সম্প্রতি এই মঞ্চের আধুনিকায়নের জন্য ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মহিলা সমিতি কর্তৃপক্ষ। বহু নাট্যসংগঠন ও নাট্যজনের স্মৃতিবিজড়িত মঞ্চটি ভাঙার আগে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন শেষবারের মতো এ মঞ্চে ‘ভাঙ্গা-গড়ার নাট্যোৎসব ২০১১’ নামে পাঁচ দিনের নাট্যোৎসব আয়োজন করছে।আগামীকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। উৎসব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।নাট্যোৎসবে ২০০০ সালের আগে প্রতিষ্ঠিত নাট্যদলগুলোর এ মঞ্চে অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর কোলাজ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ ছাড়া মঞ্চটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে চার দশকের অভিনীত নাটকগুলোর আলোকচিত্র, পোস্টার ও বিভিন্ন উৎসবের পোস্টারের প্রদর্শনীও থাকবে।